বারহাট্টায় সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
'বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষার্থে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বারহাট্টা থানার আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে (৩ আগষ্ট) সোমবার বিকালে বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় ও নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একজন উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার অফিসারকে বিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। চোরা-চালান, মাদক, বাল্যবিবাহ, মুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
Aminur / Aminur
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র