ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নন্দীগ্রাম কল্যাননগর হিন্দুপাড়ায় দেড় মাসে ৩১টি খড়ের পালায় দূর্বৃত্তের আগুন' সংকটে গো খাদ্য


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২৬ দুপুর ৩:৩২

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের অন্তর্গত কল্যান নগর গ্রামের হিন্দু পাড়া এলাকায় গত দেড় মাসে ৩১টি খড়ের পালায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুনে কিছু খড়ের পালা পুরে ছাই হয়েছে আবার কিছু খরের পালা আংশিক বাঁচাতে পারলেও সেসব উদ্ধারকৃত খড় গরুর খাওয়ার উপযোগী নয়, এতে গো-খাদ্যের চরম সংকটে পরিবার গুলো। 
শনিবার (১ আগষ্ট) দিবাগত রাত ৩ থেকে ৪ টার মাঝামাঝি সময়ে কল্যান নগর হিন্দু পাড়া এলাকার আনন্দ চন্দ্র মহন্ত, রতন চন্দ্র এবং অমল চন্দ্রের মোট ৩টি খড়ের পালায় দূর্বৃত্তের আগুন দেওয়ার ঘটনার সংবাদ সংগ্রহ কালে দেড় মাসে ৩১টি খড়ের পালায় আগুন দেওয়ার এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। 
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত দেড় মাসে এক কল্যানগর হিন্দু পাড়া এলাকার বাসিন্দা শ্রী সুবল চন্দ্রের ২টি, নরেশ চন্দ্রের ৩টি, নিখিল চন্দ্রের ২টি, অর্জুন চন্দ্র প্রাং- ২টি, শুনিল চন্দ্রের ২টি, স্বপন চন্দ্রের ১টি, সুমল চন্দ্রের ২টি, বিশু চন্দ্রের ১টি, ভোলা দাস ২টি, বল্লোপ চন্দ্রের ১টি, নিবাস চন্দ্র মহন্তের ১টি, সন্তোস চন্দ্রের ৩টি, স্বদেপ চন্দ্রের ১টি, অখিল চন্দ্রের ১টি, কার্তিক চন্দ্রের ১টি, বিনয় চন্দ্রের ২টি, আনন্দ চন্দ্র মহন্তের ১টি খড়ের পালায় আগুন দিয়ে গো খাদ্যের চরম ক্ষতি স্বাধন করেছে বলে জানিয়েছে ভুক্তভোগী অখিল চন্দ্র, কার্তিক চন্দ্র ও বিনয় চন্দ্র। এতে করে গো খাদ্যের চরম সংকটের কথাও জানান ভুক্তভোগী পরিবার গুলো।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, এমন ঘটনার কোন অভিযোগ আমরা পাইনি, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Aminur / Aminur

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ