গজারিয়ায় নবাগত অফিসার ইনচার্জ ( ওসির) সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. নকীব আকরাম হোসেনের সঙ্গে গজারিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় (৩ আগস্ট) ২০২৬ গজারিয়া থানায় অফিসার ইনচার্জ এর কক্ষে আয়োজিত এ সভায় গজারিয়া উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় সাংবাদিকদের পরিচয় পর্বের পাশাপাশি গজারিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমাধানে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গজারিয়া থানার ওসি তদন্ত সাব্বির হোসেন,
গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার গজারিয়া উপজেলা প্রতিনিধি শেখ মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও দৈনিক দেশরুপান্তর পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সভ্যতা আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন মিঞা, দৈনিক খোলা কাগজ পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম শামীম, বিজয় টিভি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নায়ন, গজারিয়া প্রেসক্লাবের কোষাধক্ষ্য ও ৭১ টিভির গজারিয়া উপজেলা প্রতিনিধি সায়মন শাহাদাত, প্রেস ক্লাবের কার্যকারী সদস্য ও দৈনিক সকালের সময় পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি আরিফুর রহমান সাগর,প্রেস ক্লাবের কার্যকারী সদস্য ও গ্লোবাল টেলিভিশনের এসএম নাসির উদ্দিন,দৈনিক সময়ের কাগজের গজারিয়া প্রতিনিধি রাসেল সরকার, দৈনিক মুন্সিগঞ্জ বার্তার গজারিয়া প্রতিনিধি খায়রুল ইসলাম হৃদয়, দৈনিক বাংলাদেশ সমাচারের গজরিয়া প্রতিনিধি ওসমান গনি সহ প্রমুখ।
নবাগত ওসি নকীব আকরাম হোসেন বলেন, “মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং সহ সকল অপরাধ প্রতিরোধে আমরা বিশেষভাবে কাজ করব এবং এবং সাংবাদিকদের ও সহযোগিতা কামনা করি। গজারিয়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।”
তিনি আরও জানান, জনগণের সহযোগিতা ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা থাকলে অপরাধ দমন সহজ হবে। এ সময় উপস্থিত সাংবাদিকরা গজারিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Aminur / Aminur
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান