ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বারবাকিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২৬ দুপুর ৩:৩৯

মাদক, জুয়া, ইভটিজিং, সাইবার বুলিং প্রতিরোধ এবং ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) রাতে বারবাকিয়া বাজারে বারবাকিয়া ইউনিয়ন বিট পুলিশিং কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য, বিট পুলিশিং কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। অপরাধ দমনে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, শান্তিপূর্ণ সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। পুলিশের জনসচেতনতামূলক এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিট অফিসার সাব-ইন্সপেক্টর সাঈদুল,সাজ্জাদ চৌধুরী, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার ইউনুছ, বিএনপি নেতা মোহাম্মদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, যুবসমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান