ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, শিক্ষক বরখাস্ত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৪-৮-২০২৬ দুপুর ৪:৪৪

চলতি বছরের এইচএসসি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত  (বিএমটি) পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষকের নাম মো. রিপন হোসেন। তিনি উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) ইনস্টিটিউটের বাংলা বিষয়ের প্রভাষক এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক ছিলেন।
এইচএসসি-২০২৬ সালের পরীক্ষার্থীদের উত্তরপত্র (খাতা) দেখছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার 'ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট' (বিএম) কলেজের শিক্ষার্থীরা: উদাসীন শিক্ষা কর্মকর্তা। এমন একটা ভিডিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ মানজুরের সই করা এক অফিস আদেশের মাধ্যমে রিপন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। সোমবার (৩ আগস্ট) রাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ তথ্য জানিয়েছেন। 
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত দুই আগস্ট এইচএসসি (বিএমটি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলা ও এসংক্রান্ত ভিডিও অনলাইনে প্রকাশের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, একটি শ্রেণিকক্ষে বেঞ্চে বসে চারজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার উত্তরপত্র হাতে নিয়ে কাজ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ ওঠে, যা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা শুরু হয়।
তবে বরখাস্ত হওয়ার পর এক ভিডিও বার্তায় অভিযুক্ত প্রভাষক রিপন হোসেন দাবি করেন, উত্তরপত্র মূল্যায়নের কাজ তিনি নিজেই করেছেন। কেবল পরীক্ষক কর্তৃক পূরণীয় কিছু ওএমআর বৃত্ত ভরাট বাকি ছিলো। অসুস্থতা ও চোখের সমস্যার কারণে তার উপস্থিতিতেই বৃত্ত ভরাটের জন্য কয়েকজন ছাত্রের সহযোগিতা নিয়েছিলেন। সেই ফাঁকেই তিনি কার্যালয়ে যান। এ ধরনের দায়িত্ব অবহেলার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
ছোটবাইশদিয়া বিএম ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মানজুর জানান, শিক্ষক রিপন হোসেনকে সাময়িক বরখাস্ত করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করবে।
এ বিষয়ে রাঙ্গাবালীর অতিরিক্ত দায়িত্বে থাকা গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, ঘটনার সত্যতা ও গুরুত্ব বিবেচনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা বিষয়ের ৩৫০টি উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রভাষক রিপন হোসেনকে। আগামী ছয় আগস্টের মধ্যে এসব উত্তরপত্র বোর্ডে জমা দেওয়ার কথা ছিল। উত্তরপত্র মূল্যায়নে এমন অনিয়মের ঘটনা প্রকাশ পাওয়ার পর পরীক্ষার গোপনীয়তা ও মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, আপনাদের মাধ্যমে জেনেছি, খোঁজ-খবর নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার