সোনালী বাজার সাজেদা বেগম বিদ্যাপীঠের পরিচালনা কমিটি গঠন
শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশ এবং একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সোনালী বাজার সাজেদা বেগম বিদ্যাপীঠের ১১ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দু রহিম-এর সার্বিক তত্ত্বাবধানে গঠিত এ কমিটিতে মোহাম্মদ রিদুয়ান সভাপতি, সাঈদুর রহমান সিফাত সদস্য সচিব, কুমার বিশ্বজিৎ সিনিয়র সহ-সভাপতি এবং মোহাম্মদ আসাদুজ্জামান সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন আলিয়া ইয়াছমিন জেনি (দাতা সদস্য), মো. সালাহ উদ্দিন (অভিভাবক প্রতিনিধি), মো. কাইছার হামিদ (শিক্ষানুরাগী), আরফাত হোসাইন (সদস্য), মো. নেজাম উদ্দিন (সদস্য), মাঈনুল ইসলাম (শিক্ষক প্রতিনিধি) এবং সরওয়ার কামাল (সদস্য)।
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠাতা আব্দু রহিম বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। সোনালী বাজার সাজেদা বেগম বিদ্যাপীঠকে শুধু পাঠদানেই নয়, নৈতিকতা, মানবিকতা ও সুশিক্ষার আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। নবগঠিত পরিচালনা কমিটি আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। অভিভাবক, শিক্ষক ও স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় আমরা প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে চাই।
নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ রিদুয়ান বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বয়ে প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন পরিচালনা কমিটির নেতৃত্বে সোনালী বাজার সাজেদা বেগম বিদ্যাপীঠ শিক্ষা, শৃঙ্খলা ও সৃজনশীল কার্যক্রমে আরও সমৃদ্ধ হয়ে এলাকার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।
Aminur / Aminur
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২