রাণীশংকৈলে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি জাহিদুর
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬ জন দুস্থ ও গরিব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেশিন বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, ওসি তদন্ত রফিকুল ইসলাম, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস, আনারকলি বেগম। উপকারভোগী সুফিয়া বেগম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহাজান আলী, বিএনপি নেতা নূর নবী, শাহাদাৎ হোসেন, মাহমুদুন নবী পান্না বিশ্বাস, খলিলুর রহমান, বকুল মজুমদার, জমিরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক মানিক, আক্তার হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের এ আত্মকর্মসংস্থানমুখী কার্যক্রমের প্রশংসা করেন। এই সাথে তিনি বিতরণকৃত সেলাই মেশিন সঠিক ভাবে ব্যবহার করে নিজেদেরকে স্বাবলম্বী হয়ে উঠার জন্য উপকার ভোগীদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে ১২৬ জন দুস্থ ও গরিব মহিলার মাঝে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Aminur / Aminur
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান