ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৪-৮-২০২৬ দুপুর ৪:৫৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হায়না সদৃশ একটি বন্য প্রাণীর আক্রমণে অন্তত ১০ জন আহত হয়। সোমবার রাত ৯টার দিকে উপজেলার সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। আকস্মিক এ হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে কেউ বাড়ির আঙিনায়, কেউ আবার পাশের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বন্য প্রাণী লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। প্রাণীটি দ্রæত এক স্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়ে একাধিক ব্যক্তিকে আক্রমণ করে। পরে কয়েকটি বাড়িতে ঢুকে শিশু ও গৃহপালিত ছাগলের ওপরও হামলা চালায়। আহতদের মধ্যে বুড়িপুকুর এলাকার ময়রমা (৭৫), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলের নাম জানা গেছে। স্থানীয়দের দাবি, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। বুড়িপুকুর গ্রামের আল মামুন জানান, প্রাণীটি অত্যন্ত হিংস্র আচরণ করছিল। মানুষ দেখলেই তেড়ে গিয়ে কামড় দিচ্ছিল। একপর্যায়ে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ধাওয়া করলে প্রাণীটি এলাকা ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয়দের অনেকেই প্রাণীটিকে হায়না বলে দাবি করছেন। তবে কেউ কেউ বলছেন, একটি মাত্র প্রাণীই বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব হামলা চালিয়েছে। আহতদের দ্রæত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, আহতদের ক্ষতস্থান পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হায়না জাতীয় কোনো বন্য প্রাণীর কামড় হতে পারে। আক্রান্তদের প্রয়োজন অনুযায়ী অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের ক্ষেত্রে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিনের পাশাপাশি অ্যান্টি-র‌্যাবিস ইমিউনোগেøাবিউলিনও প্রয়োগ করা হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর অনেকেই ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। বন্য প্রাণীটির সন্ধানে স্থানীয়রা সতর্ক অবস্থান নিয়েছেন।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার