ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিবন্ধন ও নবায়নকৃতরাই পাবে ই-রিকশার লাইসেন্স: চসিক মেয়র


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৪-৮-২০২৬ বিকাল ৫:০

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর পরিবহন ব্যবস্থাকে আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও পরিবেশবান্ধব করতে ধাপে ধাপে প্যাডেলচালিত রিকশার পরিবর্তে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সুবিধা শুধুমাত্র নিবন্ধন ও নিয়মিত নবায়নকৃত প্যাডেলচালিত রিকশার মালিকরাই পাবেন।
সোমবার (৩ আগস্ট) নগর ভবনের সন্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী রিকশা চালক মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র এ ঘোষণা দেন। 
তিনি বলেন, যারা এখনো তাদের প্যাডেলচালিত রিকশার নিবন্ধন বা বার্ষিক নবায়ন সম্পন্ন করেননি, তারা দ্রুত তা সম্পন্ন করুন। শুধুমাত্র নিবন্ধনভুক্ত ও নবায়নকৃত প্যাডেলচালিত রিকশা লাইসেন্স জমা দেওয়ার ভিত্তিতেই পরিবেশবান্ধব ই-রিকশার লাইসেন্স প্রদান করা হবে। নিবন্ধনবিহীন বা অনিবন্ধিত রিকশা এ সুবিধার আওতায় আসবে না।
মেয়র বলেন, নগরীতে বর্তমানে প্রায় ৭০ হাজার রিকশার লাইসেন্স থাকলেও এর মধ্যে মাত্র প্রায় ২৫ হাজার রিকশার লাইসেন্স নবায়ন করা হয়েছে। বাকি প্রায় ৪৫ হাজার রিকশার মালিক এখনো নবায়ন করেননি। এই মালিকদের দ্রুত নবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে একদিকে তারা ভবিষ্যতে পরিবেশবান্ধব ই-রিকশা পাওয়ার সুযোগ পাবেন, অন্যদিকে সিটি কর্পোরেশনের রাজস্বও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। আমাদের লক্ষ্য শুধু নতুন ই-রিকশা চালু করা নয়, বরং পুরো রিকশা ব্যবস্থাকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে আসা। নিবন্ধিত রিকশাগুলোর তথ্যভান্ডার হালনাগাদ হলে নগরীর যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা ধীরে ধীরে প্যাডেলচালিত রিকশা বন্ধ করে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা চালুর সিদ্ধান্ত নিয়েছি। এতে রিকশাচালকদের শারীরিক পরিশ্রম কমবে, যাত্রীসেবার মান বাড়বে এবং নগরীর পরিবেশও সুরক্ষিত থাকবে। এই পরিকল্পনার আওতায় দুটি প্যাডেলচালিত রিকশার পরিবর্তে একটি পরিবেশবান্ধব ই-রিকশার লাইসেন্স দেওয়া হবে। এর ফলে নগরীতে রিকশার সংখ্যা নিয়ন্ত্রিত হবে, যানজট কমবে এবং আধুনিক ও নান্দনিক পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। পরিবেশবান্ধব ই-রিকশা চালুর মাধ্যমে অবৈধ ও অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত যানবাহনের ব্যবহারও ধীরে ধীরে বন্ধ করা সম্ভব হবে। এতে নগরীর সড়কে শৃঙ্খলা ফিরবে এবং নিরাপদ ও টেকসই নগর পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা সহজ হবে। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একদিকে নগরবাসী উন্নত সেবা পাবেন, অন্যদিকে সিটি কর্পোরেশনের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে, যা নাগরিক সেবার মানোন্নয়নে ব্যয় করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর রিকশা চালক মালিক ঐক্য পরিষদের সভাপতি আবদুল কাদের মজুমদার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান কোম্পানি, সহ সভাপতি খোরশেদ আলম কোম্পানি, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন সোহাগ, মহিলা সম্পাদক সালমা আকতার শিউলি সহ চালক মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

Aminur / Aminur

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত