ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে অনুষ্ঠিত


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৪-৮-২০২৬ বিকাল ৫:১৫

ফরিদপুরের মধুখালী উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী পদে লিখিত ও মৌখিক পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মাসুদুর রহমান বিভিন্ন পরীক্ষা বোর্ড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “পরীক্ষা সম্পূর্ণ নিয়মনীতি মেনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা বিশেষ সুযোগের অবকাশ নেই। শুধুমাত্র মেধার ভিত্তিতেই উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা জানান, তথ্য সংগ্রহকারী পদে মোট ৬৭২ জন প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা একযোগে নেওয়া হচ্ছে। পরীক্ষায় মেধার ভিত্তিতে ৯০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
 তিনি আরও জানান, এর আগে গত ২৮ জুলাই সুপারভাইজার পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ৬৪ জন প্রার্থী কাগজপত্র জমা দেন। পরীক্ষার ফলাফলে ৮ জন সুপারভাইজার হিসেবে নির্বাচিত হয়েছেন এবং একজনকে অতিরিক্ত (ওয়েটিং) সুপারভাইজার হিসেবে রাখা হয়েছে।
 আজকের পরীক্ষা পরিচালনার জন্য মোট ১১টি বোর্ড গঠন করা হয়েছে। প্রতিটি বোর্ডে তিনজন করে পরীক্ষক দায়িত্ব পালন করছেন। আগামী ৭ আগস্ট  পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

Aminur / Aminur

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান