ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে ২ হাজার ৩৮৩ কোটি টাকার রাজস্ব আয় এনবিআর


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৪-৮-২০২৬ বিকাল ৫:১৭

 বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার মধ্যেই ২০২৬–২৭ অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস হাউসের জন্য ২ হাজার ৩৮৩ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এ লক্ষ্য অর্জনে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করে ব্যবসায়ীদের আস্থা ফেরানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্য থেকে প্রায় ৮৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এতে কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে আশাবাদের সঞ্চার হয়েছে। 
তবে বিদায়ী অর্থবছরের অভিজ্ঞতা এখনও উদ্বেগের কারণ হয়ে রয়েছে। সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, তীব্র ডলার সংকট এবং বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যে নানা প্রতিবন্ধকতার কারণে গত অর্থবছরে ভোমরা বন্দর দিয়ে পণ্য আমদানিতে স্থবিরতা দেখা দেয়। এর প্রভাবে বছর শেষে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় বড় ধরনের ঘাটতির মুখে পড়ে কাস্টমস কর্তৃপক্ষ। 
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, রাজস্ব ঘাটতির জন্য শুধু বৈশ্বিক অর্থনীতি দায়ী নয়; বন্দরের অভ্যন্তরীণ ব্যবস্থাপনাগত সীমাবদ্ধতাও এর অন্যতম কারণ। তাদের মতে, ব্যবসাবান্ধব পরিবেশের অভাব, বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও অব্যবস্থাপনার কারণে ভারতের সঙ্গে বাণিজ্য পরিচালনাকারী অনেক আমদানিকারক ভোমরা বন্দর ছেড়ে অন্য স্থলবন্দরের দিকে ঝুঁকছেন। ফলে আমদানি-রপ্তানির গতি কমে যাওয়ার পাশাপাশি রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ছে। 
সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন, ‘ভোমরা বন্দরকে পূর্ণ গতিশীল করতে হলে প্রশাসনিক জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে। দেশের অন্যান্য সফল স্থলবন্দরের সঙ্গে বিদ্যমান বৈষম্য কমিয়ে ব্যবসায়ীদের জন্য হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনা না গেলে কাস্টমসের নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।
এ বিষয়ে ভোমরা কাস্টমস কর্মকর্তা মিজানুর রহমান জানান, আমরা লক্ষ্যমাত্রা নিয়ে  কাজ করে যাচ্ছি। লক্ষ্য অর্জনে ব্যবসাবান্ধব পরিবেশে সিষ্টি হয়েছে  ব্যবসায়ীদের আস্থা ফেরানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। 

Aminur / Aminur

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান

আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা

রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩