ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় বেড়িবাঁধে অবৈধ নাসি স্থাপনের ঘটনায় মামলা করতে পাউবোর নির্দেশ


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২৬ বিকাল ৫:৩৪

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে অবৈধভাবে নাসি (পাইপ) স্থাপনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রোববার (৩ আগস্ট) পেকুয়া পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কর্তৃক জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, মগনামা ইউনিয়নের পোল্ডার-৬৪/বি-এর আওতাধীন শরৎঘোনা এলাকায় সরকারি বেড়িবাঁধ কেটে অবৈধভাবে নাসি বসানোর কাজের সঙ্গে জাহাঙ্গীর আলম (পিতা- হেদায়েতুর রহমান)সহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি জড়িত বলে স্থানীয়ভাবে জানা গেছে।

পাউবোর ভাষ্যমতে, উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে নাসি স্থাপন করায় চলমান বর্ষা মৌসুমে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি স্থানীয় জনসাধারণের জানমাল ও সম্পদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেকুয়া পানি উন্নয়ন শাখার উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

চিঠির অনুলিপি তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান

আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা

রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩