রাতের আঁধারে বিদ্যালয়ের মেহগনি গাছ কর্তন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের উল্যা সোনাতলা বালক উচ্চ বিদ্যালয়ের একটি মূল্যবান মেহগনি গাছ রাতের আঁধারে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলামের বিরুদ্ধে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দুটি অভিযোগ করা হয়েছে। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল কবীর ।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বেসরকারি সংস্থা এসকেএসের অর্থায়নে কটুয়া ইউনিয়নের উল্যা সোনাতলা বালক উচ্চ বিদ্যালয়ে একটি বাথরুম নির্মাণের কাজ চলমান । এই স্থানে প্রায় ৫০ হাজার টাকা মুল্যের মেহগনী গাছ ছিল । গাছটি রবিবারে দিবাগত রাতে কেটে ফেলেছেন প্রতিষ্টানটির প্রধান শিক্ষক আসাদুল ইসলাম । স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে রাতের আঁধারে বিদ্যালয়ের গাছ কেটে ফেলা হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
স্থানীয় ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. মইনদ্দিন বলেন, গাছটি পরিণত ও মূল্যবান ছিল। স্থানীয়ভাবে এর আনুমানিক মূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা হতে পারে। সরকারি সম্পদ রক্ষায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
বাথরুম নির্মাণকাজের হেড মিস্ত্রি রঞ্জু মিয়া বলেন, আমি প্রধান শিক্ষককে বলেছিলাম, গাছ কাটার প্রয়োজন নেই। বাথরুমটি একটু সরিয়ে নির্মাণ করা যাবে। কিন্তু তিনি বলেন, ‘গাছ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমরা গাছ কেটে দিচ্ছি।’ রাতে কাজ শেষে আমি চলে যাই। সকালে এসে দেখি গাছটি কেটে সরিয়ে ফেলা হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসিন আলী বলেন, এ বিষয়ে আমরা কিছুই জানি না। সব বিষয় প্রধান শিক্ষকই জানেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম বলেন, রেজুলেশন করা আছে। গাছটি আমি হেফাজতে রেখেছি। আপনি এসে দেখা করেন, আপনার সঙ্গে বিস্তারিত কথা বলব।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলাম বলেন,বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। প্রধান শিক্ষক নিজের সিদ্ধান্তে কাজটি করেছেন বলে শুনেছি।
এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের পদাধিকার বলে সভাপতি মো: আশরাফুল কবীর বলেন,এ ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি। তবে বিষয়টি সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না। প্রধান শিক্ষক এ বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনা করেননি। গাছ কর্তনে অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের দায়িত্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ