ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নোয়াখালীতে দুই দিন ব্যাপী জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা গড়ে তুলতে কর্মশালা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৪-৮-২০২৬ বিকাল ৫:৩৯

বাল্যবিয়ে প্রতিরোধ এবং সমাজে ইতিবাচক জেন্ডার-ভিত্তিক রীতিনীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীতে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে হয়েছে।
মঙ্গলবার (৪আগষ্ট) ‘অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু অ্যান্ড চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের আওতায়, কিংডম অব নেদারল্যান্ডস-এর আর্থিক সহযোগিতায়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও একশনএইড বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এবং সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় জেলা শহররের মাইজদী নাইস গেস্ট হাউসের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার দুপুরে উক্ত কর্মশালার উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে নোয়াখালী জেলার ৯টি উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩২ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তর, নোয়াখালীর উপ-পরিচালক কামরুন্নাহার বলেন, ‘‘গণমাধ্যমকর্মীরা আমাদের সমাজের চোখ। তাদের লেখনীর মাধ্যমে যদি আমরা মানুষের চিন্তা-চেতনায় ইতিবাচক পরিবর্তন আনতে পারি, তবেই বাল্য বিয়েসহ জেন্ডার-ভিত্তিক সহিংসতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।’ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, একশনএইড বাংলাদেশ-এর উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি বিভাগের প্রোগ্রাম অফিসার শান্তা ইসলাম, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম এবং ইউএনএফপিএ-এর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার আসমা আক্তার।
সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউএনএফপিএ-এর অ্যাডলেসেন্ট অ্যান্ড ইয়ুথ বিষয়ক টেকনিক্যাল অফিসার সুরাইয়া সুলতানা, ফিল্ড অফিসার ডা. সাদিয়া সামরিন হৃদি এবং সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. জুলফিকার আলী।
কর্মশালায় বাল্যবিয়ের ফলে কন্যাশিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতিকর দিকসমূহ এবং এর ফলে কিশোরীদের অকাল স্বপ্নভঙ্গের বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরা হয়। আয়োজনে ইউএনএফপিএ-এর তিনটি প্রধান রূপান্তরমূলক লক্ষ্য-প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যুর হার শূন্যে নামিয়ে আনা, পরিবার পরিকল্পনার অপূরণীয় চাহিদা শূন্যে আনা এবং জেন্ডার-ভিত্তিক সহিংসতা ও বাল্যবিয়েসহ সব ধরনের ক্ষতিকর প্রথা শূন্যে নামিয়ে আনা অর্জনে গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আলোচকেরা উল্লেখ করেন, গণমাধ্যম হলো সমাজের নজরদারিকারী সংস্থা। সংবাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল উপস্থাপনের মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের জীবনদক্ষতা উন্নয়ন এবং বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে নীতিপ্রণেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
কর্মশালার প্রথম দিনে জেন্ডার-সংক্রান্ত মৌলিক ধারণা, বাল্যবিয়ের মূল কারণ ও প্রভাব, কিশোরী গর্ভধারণের ঝুঁকি, জেন্ডার বৈষম্য, নারী নির্যাতন এবং মাতৃমৃত্যুর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালার দ্বিতীয় ও শেষ দিনে গণমাধ্যমে নারী ও কন্যাশিশুদের উপস্থাপন কীভাবে ক্ষতিকর জেন্ডার ও সামাজিক রীতিনীতিকে স্থায়ী রূপ দেয় তা বিশ্লেষণ করা হবে। পাশাপাশি পুরুষ ও ছেলেদের ইতিবাচক উপস্থাপনের ভূমিকা এবং নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য মোকাবিলায় গণমাধ্যম ও বিজ্ঞাপন সংস্থাগুলোর দায়িত্ব নিয়ে আলোকপাত করা হবে।

Aminur / Aminur

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান

আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা