চউক’এ বহাল অস্ত্র মামলায় অভিযুক্ত আলমগীর খান
অস্ত্র মামলায় অভিযুক্ত হয়েও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চাকরিতে বহাল আছেন আলমগীর খান নামের এক কর্মকর্তা। ২ মাস হাজতবাস করেও বরখাস্ত হননি একদিনের জন্যও, এমনকি নিয়মিত পেয়েছেন বেতন। মামলার চার্জশীটে তাকে অভিযুক্ত করা হলেও পুরস্কার হিসেবে ১১তম গ্রেড থেকে পেয়েছেন ৯ম গ্রেডে পদোন্নতি।
২০১১ সালে কোতোয়ালী থানায় দায়ের করা র্যাবের একটি অস্ত্র মামলায় আলমগীর খানকে অভিযুক্ত করে ২০১২ সালে আদালতে অভিযোগপত্র গৃহিত রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেইনি সিডিএ বা চউক। এই নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
কোতোয়ালী থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালে নগরের স্টেশন রোডে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য একটি চক্র অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও আলমগীর খানের মালিকানাধিন গাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। পরে গাড়ির নাম্বার দিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেন র্যাবের তৎকালীন ডিএডি মো. আব্দুল গাফফার। একই বছরের শেষের দিকে সিডিএ’র তৎকালীন এস্টেট অফিসার আলমগীর খানকে ১৮৭৮ সালের অস্ত্র আইনে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ। চার্জশিট বা অভিযোগপত্রে বলা হয়েছে, এজাহার নামীয় চট্ট মেট্রো গ-১২-২২৬১ গাড়ির মালিক আলমগীর খানসহ অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ এর এ ধারার অপরাধ প্রমানিত হয়েছে। তবে অজ্ঞাতনামা ২ জনের ঠিকানা না পাওয়ায় আলমগীর খানের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনে চার্জ গঠনের সুপারিশ করা হয়েছে। আর এই মামলা মাথায় নিয়ে দীর্ঘদিন চাকরিও করেছেন অথচ আইনের খাতায় তিনি পলাতক। পুলিশ বলেছে তাকে আটক করার চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে ২০১২ সালের মাঝামাঝি সময়ে আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠায়। দীর্ঘ দুই মাসের অধিক কারাভোগের পর জামিনে মুক্তি পেলেও মামলাটি বর্তমানে বিচারাধিন আছে। এবিষয়ে জানতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি সচিব (সাবেক এস্টেট অফিসার) মো. আলমগীর খানের মোবাইলে কল ও বার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে হাজতবাস করলে বা পুলিশি তদন্তে অভিযোগের সত্যতা মিললে কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিক সাময়িকভাবে বরখাস্ত করার বিধান রয়েছে। পরবর্তীতে আদালতে অভিযোগ প্রমাণিত ও সাজা হলে তাকে চাকরি থেকে স্থায়ী বরখাস্ত বা অপসারণ করতে হবে। তবে বিচার শেষে আদালত যদি তাকে সম্পূর্ণ খালাস দেন, তবে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে চাকরিতে পুনর্বহাল এবং বকেয়া পাওনা পরিশোধ করার বিধান রয়েছে। কিন্তু সিডিএ’র সাবেক এস্টেট অফিসার (বর্তমানে সহকারি সচিব) আলমগীর খানের বিরুদ্ধে এই আইন মানা হয়নি। এবিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিবিএ সভাপতি ফয়েজ আহম্মদ বলেন, ”আওয়ামী লীগ সরকারের আমলে এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে। সেই সময়ে দায়িত্বরত কর্মকর্তাদের গাফিলতির কারণে বিষয়টি প্রশাসনকে জানানোই হয়নি। বর্তমানে এই সংক্রান্ত কোন ফাইল দপ্তরে আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। নিয়ম অনুযায়ী সে জেলখানায় থাকা অবস্থায় বরখাস্ত হওয়ার কথা কিন্তু তখন তারা কেন করেনি সেবিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে সকল অনিয়ম বন্ধ হওয়া উচিৎ”। এবিষয়ে জানতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন ও সচিব মো. মাহবুব উল করিমের মোবাইলে কল ও বার্তা দিয়েও কোন জবাব পাওয়া যায়নি। এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অর্থ ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সার্বক্ষণিক সদস্য (অতিরিক্ত সচিব) নুরুল্লাহ নূরী বলেন, ”এবিষয়ে আইনগত কোন জটিলতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে”।
Aminur / Aminur
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোহনগঞ্জে সবজির বাজারে ১০০ টাকা কিছুই না
ভূরুঙ্গামারীতে উপজেলাপ্রকৌশলীর বিদায় ও নবযোগদান
বাউফলে বিদ্যুতের লোডশেডিং ও ভূতুড়ে বিলের প্রতিবাদে বিক্ষোভ, কর্তৃপক্ষের আশ্বাসে শান্ত পরিস্থিতি
চউক’এ বহাল অস্ত্র মামলায় অভিযুক্ত আলমগীর খান
নোয়াখালীতে দুই দিন ব্যাপী জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা গড়ে তুলতে কর্মশালা
নওগাঁয় “গ্রিন নওগাঁ, ক্লিন নওগাঁ” কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন
রাতের আঁধারে বিদ্যালয়ের মেহগনি গাছ কর্তন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
পেকুয়ায় বেড়িবাঁধে অবৈধ নাসি স্থাপনের ঘটনায় মামলা করতে পাউবোর নির্দেশ
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে ২ হাজার ৩৮৩ কোটি টাকার রাজস্ব আয় এনবিআর
মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে অনুষ্ঠিত
চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট