ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বাউফলে বিদ্যুতের লোডশেডিং ও ভূতুড়ে বিলের প্রতিবাদে বিক্ষোভ, কর্তৃপক্ষের আশ্বাসে শান্ত পরিস্থিতি


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২৬ বিকাল ৫:৫০

পটুয়াখালীর বাউফল উপজেলায় মাত্রাতিরিক্ত লোডশেডিং এবং অতিরিক্ত (ভূতুড়ে) বিদ্যুৎ বিলের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন ক্ষুব্ধ সাধারণ গ্রাহকরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র জানায়, টানা লোডশেডিং এবং অতিরিক্ত বিল নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন বাউফলের গ্রাহকরা। পরিস্থিতি চরমে পৌঁছালে মঙ্গলবার সকালে গ্রাহকরা বাউফল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুরু থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
ঘটনার খবর পেয়ে বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করেন এবং তাদের অভিযোগ শোনেন। পরবর্তীতে তিনি বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। বিক্ষোভের মুখে বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মুজিবুর রহমান চৌধুরী উপস্থিত আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করেন। লোডশেডিংয়ের ঘাটতি স্বীকার করে তিনি বলেন, "বাউফলে বর্তমানে প্রায় ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। তবে জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় আমরা মাত্র ৬ থেকে সর্বোচ্চ ১০ মেগাওয়াট পর্যন্ত সরবরাহ করতে পারছি। এটি সম্পূর্ণ একটি জাতীয় সমস্যা, খুব দ্রুতই এ পরিস্থিতির উন্নতি হবে।"
অতিরিক্ত বিলের ব্যাপারে তিনি আশ্বাস দিয়ে বলেন, "গ্রাহকদের বিল সংক্রান্ত অভিযোগগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করব। দ্রুততম সময়ে অভিযোগ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং সেবার মান বাড়াতে আমরা আন্তরিক।"
বিক্ষোভ চলাকালে পৌর বিএনপির সভাপতি মো.  হুমায়ুন কবির বলেন, "সাধারণ মানুষের এই ভোগান্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিদ্যুৎ বিভাগের কার্যক্রম এখন থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কর্মকর্তাদের দায়িত্বশীল হতে হবে এবং গ্রাহকদের যেকোনো অযৌক্তিক বিল সংক্রান্ত অভিযোগ জরুরি ভিত্তিতে সমাধান করতে হবে। গাফিলতি বা অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।"
পরবর্তীতে ডিজিএম ও স্থানীয় প্রতিনিধির কাছ থেকে তদন্ত ও দ্রুত সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস পেয়ে আন্দোলনরত গ্রাহকরা তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করেন।

Aminur / Aminur

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান

আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা