ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে উপজেলাপ্রকৌশলীর বিদায় ও নবযোগদান


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৪-৮-২০২৬ বিকাল ৫:৫১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় উপজেলা প্রকৌশলী পদে দায়িত্ব পরিবর্তন হয়েছে। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর উপজেলা প্রকৌশলী মোঃ ইনছাফুল হক সরকার ভূরুঙ্গামারী উপজেলা থেকে বদলি হয়ে লালমনিরহাট সদর উপজেলায় যোগদান করছেন। এবং একই সঙ্গে লালমনিরহাট সদর উপজেলা থেকে বদলি হয়ে মোঃ আহসান হাবীব ভূরুঙ্গামারী উপজেলার নতুন উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
জানা যায়, মোঃ ইনছাফুল হক সরকার গত ২০২৫ সালের ১৯ জানুয়ারি ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সড়ক, সেতু, কালভার্ট ও সরকারি অবকাঠামো নির্মাণ ও সংস্কার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর আন্তরিকতা, সততা ও দায়িত্বশীল কর্মদক্ষতা স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে। সরকারি বদলিজনিত আদেশের প্রেক্ষিতে তিনি এখন লালমনিরহাট সদর উপজেলায় উপজেলা প্রকৌশলী হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করবেন। তাঁর বিদায়ে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে এক ধরনের আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। তাঁরা তাঁর নতুন কর্মস্থলে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন। অন্যদিকে, লালমনিরহাট সদর উপজেলা থেকে বদলি হয়ে মোঃ আহসান হাবীব ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি তাঁর নতুন কর্মস্থলে উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সেবার মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নবযোগদানকৃত উপজেলা প্রকৌশলী মোঃ আহসান হাবীব তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মাধ্যমে ভূরুঙ্গামারী উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবেন। একই সঙ্গে বিদায়ী উপজেলা প্রকৌশলী মোঃ ইনছাফুল হক সরকারের ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করেছেন সকলেই।

Aminur / Aminur

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহনগঞ্জে সবজির বাজারে ১০০ টাকা কিছুই না

ভূরুঙ্গামারীতে উপজেলাপ্রকৌশলীর বিদায় ও নবযোগদান

বাউফলে বিদ্যুতের লোডশেডিং ও ভূতুড়ে বিলের প্রতিবাদে বিক্ষোভ, কর্তৃপক্ষের আশ্বাসে শান্ত পরিস্থিতি

চউক’এ বহাল অস্ত্র মামলায় অভিযুক্ত আলমগীর খান

নোয়াখালীতে দুই দিন ব্যাপী জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা গড়ে তুলতে কর্মশালা

নওগাঁয় “গ্রিন নওগাঁ, ক্লিন নওগাঁ” কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন

রাতের আঁধারে বিদ্যালয়ের মেহগনি গাছ কর্তন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

পেকুয়ায় বেড়িবাঁধে অবৈধ নাসি স্থাপনের ঘটনায় মামলা করতে পাউবোর নির্দেশ

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে ২ হাজার ৩৮৩ কোটি টাকার রাজস্ব আয় এনবিআর

মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে অনুষ্ঠিত

চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট