মোহনগঞ্জে সবজির বাজারে ১০০ টাকা কিছুই না
নেত্রকোনার মোহনগঞ্জ কাঁচাবাজারে এখন ১০০ টাকার একটি নোট যেন সবজি কেনার ‘প্রবেশমূল্য’। একসময় যে নোটে একাধিক ধরনের সবজি কয়েক কেজি কেনা যেত, এখন তা আটকে গেছে একক সদাইয়ে। সেটাও মেলা ভার। প্রায় প্রতিটি সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১০০ টাকার সঙ্গে অতিরিক্ত অর্থ। ব্যতিক্রম শুধু পেঁপে ও ঢেঁড়সের মতো হাতে গোনা কয়েকটি তরকারি। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নিত্যদিনের খাবারের তালিকায় সবজিও এখন বাড়তি চিন্তার কারণ। বিক্রেতাদের ভাষ্য, টানা বৃষ্টিতে সরবরাহ কম, তাই বাড়ছে দাম। তাই বাড়ছে দাম। অন্যদিকে ক্রেতারা বলছেন, এত দাম হলে সবজি কিনে কীভাবে খাব। আমিষ পাত থেকে উঠছে আরও আগেই, এখন শাক-সবজিও যেন বিলাসী পণ্য।
পৌরসভার নওহাল এলাকার বাসিন্দা সালমা আক্তারের আক্ষেপ, করলা কিনতে হয়েছে কেজিপ্রতি ১২০ টাকা দরে। বাজারে সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। মাছও ন্যূনতম ২৫০ টাকা। মাঝারি আকারের চিংড়ি, যা আগে ৬৫০-৭০০ টাকা কেজিতে কিনতাম, এখন সেটিই অতিক্রম করেছে সাড়ে ৯০০ টাকা। বৃষ্টির অজুহাতে দাম বাড়িয়েছে মেনে নিলাম, কিন্তু কলার সঙ্গে তো বৃষ্টির সম্পর্ক নেই, তাহলে এই পণ্যের মূল্য কেন এত বেশি?
আজ মঙ্গলবার (৪ আগস্ট) মোহনগঞ্জ পৌরশহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত ২-৩ সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি, টানা বর্ষণ, ক্ষেতের ক্ষতি এবং মোহনগঞ্জ সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতি। নিম্ন থেকে মধ্যবিত্ত মানুষের মধ্যে অনেকেই হতাশা নিয়ে ফিরে যেতে হচ্ছে।
বাজারে প্রতি কেজি বরবটি, করলা ও লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, গোল বেগুন ১৬০, উর্শি ১৪০, চিচিঙ্গা ৬০, টমেটো ১৬০-২০০, শসা ১০০, কচুর লতি ১০০, গাটি কচু ৪০, মান কচু ৫০, কাঁকরোল ৮০, গাজর ১০০ এবং চিচিঙ্গা ৮০ টাকা। লাউ বিক্রি হচ্ছে আকার ভেদে প্রতিটি ৫০-১০০ টাকায়, ফুলকপি ৬০-৮০ এবং বাঁধাকপি ৬০ টাকা। পেঁপে এখনো ৩০-৪০ টাকার মধ্যে থাকলেও সেটিই এখন তুলনামূলক কম দামের সবজি হিসেবে বিবেচিত হচ্ছে। সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কাঁচা মরিচের দামও। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও দাম ৩০০ টাকাও ছুঁয়েছে। ধনেপাতা কেজিতে ২২০-৩০০ টাকা, ক্যাপসিকাম ৩৫০ টাকা, আর কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। অনেক জায়গায় উৎপাদন কমেছে, আবার যেসব সবজি সংগ্রহ করা যাচ্ছে, সেগুলো পরিবহনে অতিরিক্ত খরচ হচ্ছে। সে প্রভাব পড়ছে খুচরা বাজারে। পৌর বাজারের সবজি বিক্রেতা মো. সোহেল বললেন, ‘বৃষ্টির কারণে মাঠ থেকে সবজি কম উঠছে। আড়তেই বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণে আগের দামে বিক্রি করতে পারছি না আমরা।’
মাছ ও মুরগির বাজার: শুধু সবজি নয়; প্রাণিজ আমিষের বাজারেও বেড়েছে দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি মুরগিতে ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। সোনালি কক মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, সোনালি হাইব্রিড ৩২০ টাকা, ব্রয়লার ১৭০-১৯০ টাকা, লাল লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে।
এদিকে, মাছের বাজারে চাষের শিং মাছ ২৫০-৩০০ টাকা, দেশি শিং ৩০০-৬০০ টাকা, রুই ৪০০-৭০০, মৃগেল ২৫০-৩৫০, তেলাপিয়া ২০০-২৭০, চাষের পাঙাশ ১৮০-২০০, কই মাছ ২০০-২২০ টাকা, পাবদা ৪০০-৪৫০,কাসকাপ ৪০০-৫০০ বোয়াল ৪০০-১ হাজার ৩০০ এবং চিংড়ি ছোট ৮০০ টাকা, নদীরডিমা চিংড়ি থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে ডিমের বাজারেও। এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকা, হাঁসের ডিম ১৮০, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা।
সাপ্তাহিক ছুটির দিনে মোহনগঞ্জ কাঁচা বাজার করতে আসা সরকারি চাকরিজীবী শাহেদা বেগমের অভিযোগ, এখন বাজারে ১০০ টাকার নিচে সবজি খুঁজে পাওয়া কঠিন। বেশিরভাগ সবজিই ১০০ থেকে ১৬০ টাকা কেজি। কাঁচা মরিচ কিনলাম ২৮০ টাকা কেজিতে। সবজির দাম এত হলে চলব কীভাবে।
Aminur / Aminur
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২