গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের গৌরনদী প্রতিনিধি এস.এম জুলফিকার এর ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ন্যাক্কারজনক ওই হামলার বিচারের দাবিতে গৌরনদী প্রেসক্লাব কর্তৃক পূর্ব ঘোষিত ৫ দিনের প্রতিবাদ কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
গৌরনদী প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ড চত্বরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন প্রমুখ। এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি এম আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা উত্তম দাস, সহ-সম্পাদক আমিনা আকতার সোমা, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য আমিন মোল্লা, মণীষ চন্দ্র বিশ্বাস, বদরুজ্জামান খান সবুজ, এইচএম খায়রুল ইসলাম, মোল্লা ফারুক হাসান, পলাশ তালুকদার, বিএম বেলাল, মোশাররফ হোসেন, মোস্তফা হাওলাদার, লিটন খান, নাসির হোসেন, রাশেদ আহমেদ, আবু সাঈদ খন্দকার, বিনয় কৃষ্ণ শিয়ালীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
বক্তারা অনতিবিলম্বে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত সকল আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২ আগস্ট বিকেলে উপজেলার টিএন্ডটি মোড়ে সাংবাদিক জুলফিকারের ভাগ্নের গ্যারেজের মোটর মেকানিক কাজী রিপনকে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার কারণ জানতে চাইলে স্থানীয় বিএনপি কর্মী মাসুম সরদার, ইয়াসিন সরদার, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার তার ভাই সবুজ হাওলাদার ও স্থানীয় রিয়াজ উকিলসহ তাদের অন্যান্য সহযোগিরা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জুলফিকারকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ মামলার দুই আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। ##
Aminur / Aminur
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান