ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম
গতরাতে (৩ আগস্ট ২০২৬) সৌদি আরবের জেদ্দায় ‘জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম’ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার ও দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। একই সঙ্গে হুন্ডি পরিহার করে বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর মাধ্যমে জাতীয় উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের সভাপতি মুফিজুল আলম মুফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ঈদ্রীসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এমপি এনামুল হক এনাম প্রবাসীদের ত্যাগ, পরিশ্রম ও দেশের প্রতি অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইলিয়াস ইলু, আব্দুল মান্নান ও মাঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা থেকে আগত জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের মক্কা শাখার সভাপতি আবুল কালাম, আবু লাভান গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন এবং বাংলা স্কুল পরিচালনা কমিটির সদস্য মামুনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, মাওলানা আছাব উদ্দিন, রফিকুল হক চৌধুরী, খলিলুর রহমান, আলাউদ্দিন, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ ইকবাল, ইসমাইল, ফয়েস আহমেদ, ইলিয়াস সিকদারসহ সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
আলোচনা সভা শেষে এমপি এনামুল হক এনামকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত