ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৪-৮-২০২৬ বিকাল ৭:৫৬

মাগুরার শালিখা উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে সুইডেন হাইকমিশনের উপপ্রধান মিসেস হান্না নরেল। মঙ্গলবার (৪ আগস্ট) বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে তিনি শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সিএনআরএস-এর নির্বাহী পরিচালক ড. এম. মখলেছুর রহমান, প্রকল্প লিড মোহাম্মদ তৌহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএনআরএস-এর কর্মকর্তারা জানান, ২০২৪ সাল থেকে সুইডেন সরকারের অর্থায়নে মাগুরা সদর ও শালিখা উপজেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন, জলাশয় ব্যবস্থাপনা, বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে প্রতিষ্ঠানটি।
পরিদর্শনের অংশ হিসেবে ৩ ও ৪ আগস্ট হান্না নরেল শালিখার চুকিনগর এলাকায় সংগঠনের কার্যক্রম, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সভা, কানুদার খালের স্থায়ী মাছের অভয়াশ্রম, গ্রামীণ সঞ্চয় ও ঋণদান কর্মসূচি, ফটকি নদী খনন এবং মাছের অভয়াশ্রমসহ বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি ও প্রভাব সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী সার্বিক সহযোগিতা প্রদান করেন। এছাড়া আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান।
সৌজন্য সাক্ষাৎকালে হান্না নরেল প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতার প্রশংসা করেন। পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।

তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি

বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান

পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত