পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
খুলনা রেঞ্জের পুলিশের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মোস্তফিজুর রহমান বলেছেন, মাদকে জিরোট্রলারেন্স পলিসি আনতে হবে। আমাদের কোন পুলিশের সদস্য যদি মাদকের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে। সন্দেহ হলে হলে ডোব টেষ্ট করে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। জনগনের শান্তির জন্য মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ সর্বদা সক্রিয় থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এখানের সংবাদকর্মীদের সাথে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিয়ে মতবিনিময়কালে তিনি কথা বলেন। মতবিনিময়টি সার্বিকভাবে আয়োজন ও পরিচালনা করেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার। মতবিনিময় সভায় পেশাগত দায়িত্বপালন কালে সংবাদকর্মীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সংবাদকর্মীরা। মতবিনিময় সভায় জেলায় কর্মরত রাসেল, রিফাত, রাফিউ ও রানাসহ বিভিন্ন ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান এরআগে সকালে বাগেরহাট নতুন পুলিশ লাইন্স প্রাঙ্গণে ‘সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২০০টি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। #
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ