মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
উপজেলা প্রশাসনের সরাসরি তদারকি ও সময়োপযোগী বিভিন্ন উদ্যোগে রংপুরের তারাগঞ্জে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের ধারা স্পষ্ট হয়ে উঠছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানসম্মত পাঠদান নিশ্চিত করা, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছে উপজেলা প্রশাসন।
শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও বিদ্যালয়গুলোতে কার্যকর পাঠদান নিশ্চিত করতে সম্প্রতি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। দাপ্তরিক পরিদর্শনের গণ্ডি পেরিয়ে তিনি সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের পাঠদান করছেন, তাদের শেখার অগ্রগতি যাচাই করছেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন। সম্প্রতি বরাতী উচ্চ বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানে তাঁর এমন কার্যক্রম শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের শিষ্টাচার, নৈতিকতা, দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপরও বিশেষ গুরুত্বারোপ করছেন ইউএনও। একই সঙ্গে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হয়ে পাঠদান পরিচালনার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, “প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার প্রকৃত গুণগত মান নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা চাই শিক্ষার্থীরা শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সুশিক্ষিত, নীতিবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠুক। এজন্য শ্রেণিকক্ষে আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধিতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে আমাদের এ তদারকি অব্যাহত থাকবে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনুর রহমান বলেন, শিক্ষার টেকসই উন্নয়নে আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতির বিকল্প নেই। ইউএনওর প্রত্যক্ষ দিকনির্দেশনায় বিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শ্রেণিকক্ষে প্রজেক্টরসহ আধুনিক শিক্ষাসামগ্রীর ব্যবহার এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভীয়া খান বলেন, উপজেলা প্রশাসনের এই নিবিড় তদারকি ও কার্যক্রম প্রাথমিক শিক্ষার ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার গুণগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১
চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা
নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী