মানিকগঞ্জে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদেরকে পরীক্ষামূলক টিকাদান শুরু
মানিকগঞ্জে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পরীক্ষামূলক ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে এক শিশু শিক্ষার্থীকে এই টিকা দেওয়ার মাধ্যমে এ টিকা কার্যক্রম শুরু হয়।
পরীক্ষামুলকভাবে মানিকগঞ্জে ১২০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়ার পর তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা এটা যাচাই করার জন্য তাদেরকে ১০ থেকে ১৪ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে।
জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জেলার চারটি স্কুল থেকে নবম ও দশম শ্রেণির ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। মানিকগঞ্জ জেলা শহরের ১২০ জন শিক্ষার্থীদের মধ্যে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ জন, সরকারি এস কে বালিকা বিদ্যালয়ের ৫০ জন, গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ জন এবং আটিগ্রাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied