বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে রাজশাহীর বাঘার চকরাজাপুরে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. আবু সাইদ চাঁদ।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব জান্নাতুল ফেরদৌস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশ্যে এমপি আবু সাইদ চাঁদ বলেন,
"প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আমাদের ব্যথিত করে। দুর্যোগ মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় সাধারণ ও অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা একা নন, সরকারের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে যেন দ্রুত আপনারা এই সংকট কাটিয়ে উঠতে পারেন।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুলা খামারু, সাধারণ সম্পাদক মো. জগলু সিকদার, চকরাজাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম, প্রকৌশলী মো. বাঁশির সহ চকরাজাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠান শেষে স্থানীয় বন্যা ও দুর্যোগকবলিত ২০০টি অসহায় পরিবারের হাতে খাদ্য সহায়তা হিসেবে শুকনা খাবারের প্যাকেট তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ