ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ৪-৮-২০২৬ রাত ৮:১১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গত কয়েক দিন ধরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।দিনের পাশাপাশি রাতেও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার বাসিন্দারা। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ আসা-যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক সময় টানা দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকে না।আবার কিছু সময়ের জন্য বিদ্যুৎ এলেও অল্পক্ষণ পরই তা চলে যায়।
প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। রাতের বেলায় ঠিকমতো ঘুমাতে না পারায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।
ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ফটোস্ট্যাট, কম্পিউটার, ওয়েল্ডিংসহ বিদ্যুৎনির্ভর ছোট ব্যবসা ও বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের ডিজিএম শরীফ লেহাজ আলী সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যুতের বরাদ্দ কম পাওয়াতে এ সমস্যা হচ্ছে।

এমএসএম / এমএসএম

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী

টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন