বরগুনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে,পাকা ভবন নির্মাণ
ঘটনাটি বরগুনা পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে। প্রভাবশালীদের ক্ষমতা দেখিয়ে, মন্টু ও সুমন বাহিনী,কামাল ও তার ছেলেকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার উদ্দেশ্যে হাত পা ভেঙ্গে দিয়েছে,এমন অভিযোগ কামালের পরিবারের। এ বিষয়ে কামাল বলেন, আমার ২৪ শতাংশ জমি, জোর পূর্বে ক্ষমতার প্রভাব দেখিয়ে মন্টু পাকা ভবন নির্মাণ করতেছে। আদালতে আমার নিষেধাজ্ঞা রয়েছে, এরা আইন-কানুন সালিশ বৈঠক থানা পুলিশ কিছুই মানে না। পরিকল্পিতভাবে মন্টু সুমন সহ সাত আট জন লোক আমার বাড়ির ভিতর প্রবেশ করে, অতর্কিতভাবে আমাকে হামলা করে, আমার ছেলে দেখে বাবা বলে চিৎকার করলে তার পা ভেঙ্গে দিয়েছে মন্টু বাহিনীর লোকজন।
স্থানীয়রা বলেন,কামাল হাওলাদারের জমির দখল করে পাকাভবন নির্মাণ করেন মন্টু। মানতে রাজি না আইন, স্থানীয় সালিশ বৈঠক, থানা পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে, সুমন বলেন, জমি কামাল পাবে ঘর নির্মাণে বারবার বাঁধা দিতে আসলে, ধাওয়া দিলে মাটিতে পড়ে গিয়ে পা ভেঙ্গে যায়।
এ বিষয় পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, উভয়পক্ষ অভিযোগ দিয়েছে।আদালতে মামলা চলমান। কাজ বন্ধ করে দিয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ