ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সিটি ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত; স্মৃতি পাঠাগার গড়ার ঘোষণা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৫-৮-২০২৬ দুপুর ১২:৪৬

মঙ্গলবার  ৪ আগস্ট ২০২৬ গভীর শ্রদ্ধা, সম্মান ও গাম্ভীর্যের মধ্য দিয়ে আশুলিয়ার খাগানে স্থাপিত  সিটি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ স্মরণে আলোচনা সভা, ছবি ও শিল্পকর্ম প্রদর্শনী এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান। ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলন ও আগস্ট অভ্যুত্থানের বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন এবং আহত ও সংগ্রামী ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণে এই বিশদ কর্মসূচির আয়োজন করে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। 

সিটি ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা ও স্মরণসভা ২০২৬ “ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের  সংসদ সদস্য ডাঃ দেওয়ান মােঃ সালাউদ্দিন বাবু, সভাপতিত্ব করেন সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার  জেনারেল (অবঃ) প্রফেসর ড.ইঞ্জিনিয়ার লুৎফর রহমান। 

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডল, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালী, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহীন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

​এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে বীরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মনিরুল হক এবং ২ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য মোঃ তাইজুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল অভ্যুত্থানে আহত ছাত্র-জনতা, সাধারণ শিক্ষার্থী এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মানজনক উপস্থিতি এবং তাদের অনেকের মতামতের বহিঃপ্রকাশের সুযোগ দান এবং ​অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি পাঠাগার’চালু করা।

​প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান সালাউদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অর্জন ও আন্দোলনকারীদের অসামান্য অবদানকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এই স্মৃতিকে চিরভাস্বর করে রাখতে তিনি সিটি ইউনিভার্সিটি প্রাঙ্গণে একটি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি পাঠাগার’ নির্মাণের পরিকল্পনা ব্যক্ত করেন। বক্তব্যের শেষে তিনি নিজ রচিত বেশ কিছু বই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট উপহার হিসেবে হস্তান্তর করেন।এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মরহুম আলাল চেয়ারম্যানের ছোট ভাই সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডল, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীনুর রহমান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদ সজল কর্নারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এমএসএম / এমএসএম

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী

টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন