ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে প্রথমবারের মতো উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৫-৮-২০২৬ দুপুর ১২:৪৭

 'ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল; মাদক ছেড়ে খেলতে চল' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচরে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে সুবর্ণচর উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা সংলগ্ন রাজ দরবার হোটেলে টুর্নামেন্টের লোগো উন্মোচন ও আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় কেক কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্যমী ও ক্রীড়াপ্রেমী তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আরমান হোসেন সঞ্চালনায় এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা জামাল উদ্দিন গাজী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপদেষ্টা আজগর উদ্দিন দুখু, উপজেলা বিএনপি নেতা ও ক্রীড়াপ্রেমী নিজাম উদ্দিন ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কাশেম, বিএনপি নেতা হেলাল উদ্দিন, টুর্নামেন্টের উপদেষ্টা ও সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আহসান মোঃ তারেক, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন, কবি ও সাংবাদিক হানিফ মাহমুদ, ধারাভাষ্যকার কাজল কালোসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

আয়োজকরা জানান, চলতি মাসের ২৯ তারিখ থেকে টুর্নামেন্টের খেলা শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহাজাহান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা টুর্নামেন্ট সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ আয়োজনের মাধ্যমে সুবর্ণচরের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সকল সংশ্লিষ্টকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া খেলোয়াড়, আয়োজক, দর্শক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় একটি উৎসবমুখর, নিরাপদ ও সফল টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপজেলার ক্রীড়াঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি

সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট

নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত

নাচোলে ৪৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইনে জুয়া পরিচালনা: মামা-ভাগ্নি গ্রেফতার

বরিশালে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক

বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বিহার পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

স্বাভাবিক নিয়মে ভোটার হওয়া যায় না সাতকানিয়া নির্বাচন অফিসে

সুনামগঞ্জ কিশোর গ্যাংয় নির্মুলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মহাজাগতিক বস্তু আবিষ্কার করে যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করলো কাপ্তাই কেপিএম স্কুলের প্রাক্তন ছাত্র মুহিবুল্লাহ