ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পানিতে গেল ধানখেত, আগুনে পুড়ে ছাই দুই দোকান, ১২ লাখ টাকার ক্ষতি


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২৬ দুপুর ১২:৫১

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর বাজারে আগুন লেগে দুটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে। এতে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে উপজেলার গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হঠাৎ সেলিম মিয়ার মুদিদোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের সাদেক মিয়ার দোকানেও। স্থানীয় বাসিন্দারা পানি ছিটিয়ে দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দুই ব্যবসায়ীর দোকানসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে সব মিলিয়ে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করেছেন স্থানীয় বাসিন্দারা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, দোকানঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করা যায়নি। ঘর ও মালামালসহ ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

অপর ব্যবসায়ী সাদেক মিয়া বলেন, ‘ধান গেছে পানিতে। একমাত্র দোকানের আয় দিয়েই কোনো রকম সংসার চালিয়ে যাচ্ছিলাম। এখন শেষ অবলম্বনটুকুও শেষ হয়ে গেল। পরিবার নিয়ে কীভাবে চলব, জানি না।’ সব মিলিয়ে ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

গাগলাজুর বাজার কমিটির সদস্য-সচিব বাদল মীর্জা বলেন, ‘বর্ষাকালে বাজারের চারপাশে পানিতে রাস্তাঘাট তলিয়ে যায়। তাই আমাদের এলাকায় এ সময় আগুন নেভাতে ফায়ার সার্ভিস আসার কোনো সুযোগ থাকে না।’

এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, ‘আগুন লাগার বিষয়টি বাজার কমিটির কেউ এখনো আমাকে জানায়নি। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনের জন্য তদন্ত টিম পাঠানো হবে।’ পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার