Bangla QR ব্যবহারে উদ্বুদ্ধ করতে নরসিংদীতে সোনালী ব্যাংকের বর্ণাঢ্য র্যালি
ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে Bangla QR ব্যবহারে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে নরসিংদীতে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি পালন করেছে সোনালী ব্যাংক পিএলসি, নরসিংদী অঞ্চল।
মঙ্গলবার (৪ আগস্ট) সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, নরসিংদীর উদ্যোগে আয়োজিত এ র্যালির নেতৃত্ব দেন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ আচার্য। র্যালিটি সোনালী ব্যাংক ভবন থেকে শুরু হয়ে নরসিংদী পৌরসভা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, নরসিংদী সদর হাসপাতাল, পায়রা চত্বর, নরসিংদী ফায়ার সার্ভিস, সি অ্যান্ড বি রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশগ্রহণকারীরা রঙিন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন বহন করেন। ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচি নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে।
র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডেপুটি জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ আচার্য বলেন, ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ উদ্যোগ বাস্তবায়নে Bangla QR-এর ব্যবহার বাড়ানো অত্যন্ত প্রয়োজন। তিনি সর্বস্তরের গ্রাহকদের সোনালী ব্যাংকের Bangla QR সেবা ব্যবহার করে নিরাপদ, সহজ ও আধুনিক ডিজিটাল লেনদেনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের মধ্যে Bangla QR ব্যবহারের প্রবণতা আরও বৃদ্ধি পাবে এবং ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে গণ অভ্যুত্থান দিবস পালিত
কুতুবদিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
Bangla QR ব্যবহারে উদ্বুদ্ধ করতে নরসিংদীতে সোনালী ব্যাংকের বর্ণাঢ্য র্যালি
জুলাই শহীদ হৃদয় ও নজরুলের লাশের সন্ধান ও শহীদি স্বীকৃতি দাবিতে গাজীপুরের প্রতিকী কফিন মিছিল
গুরুদাসপুরে পাট ধোয়ায় ব্যস্ত কৃষক, বিলাঞ্চলে সোনালী আঁশের সুবাস
পানিতে গেল ধানখেত, আগুনে পুড়ে ছাই দুই দোকান, ১২ লাখ টাকার ক্ষতি
বেনাপোল বন্দরে স্কেল কারসাজি করে রাজস্ব ফাঁকি: জড়িত কর্মকর্তার বিরুদ্ধে মামলা
চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে শিবিরের ‘বিজয়ের দৌড়’
সুবর্ণচরে প্রথমবারের মতো উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন
সিটি ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত; স্মৃতি পাঠাগার গড়ার ঘোষণা
বরগুনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে,পাকা ভবন নির্মাণ
ভারী বৃষ্টি-উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে