ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে গণ অভ্যুত্থান দিবস পালিত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৫-৮-২০২৬ দুপুর ১২:৫৪

বাগেরহাটে গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্বে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন। পরে রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অধিদপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমূখি করতে সরকারের প্রতি আহ্বান জানান জুলাই যোদ্ধারা। জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আজ বিএনপি ক্ষমতায়। যে জন্য ছাত্রজনতা বুকের রক্ত দিয়েছে, এদেশের মানুষ গণভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন করতে। অথচ সেই জুলাই সনদ এখনো বাস্তবায়ন হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন ও খুনি হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এদিন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভার আয়োজন করা হয়।  আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা জামায়াতের আমির মওলানা রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদ্দাম হোসেন, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’