ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

গোদাগাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২৬ দুপুর ৩:২১

 জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশের কল্যাণে সব জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করা হবে। তবে অন্যায়, দুর্নীতি ও অবিচারের সঙ্গে কোনো আপস করা হবে না। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য প্রত্যাশার বাস্তবায়ন। এজন্য রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনআস্থার উপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় বিবেচনার পরিবর্তে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় সরকারসহ সব পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা ও যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিতের আহ্বান জানানো হয়।

এ সময় আহত জুলাই যোদ্ধাদের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, এনসিপির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, গোদাগাড়ী মডেল থানার ওসি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা

মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক, ভুল অস্ত্রোপচারের পর কিশোরের রক্তক্ষরণে মৃত্যু