ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গণ-অভ্যুত্থান দিবসে গোপালগঞ্জে বিএনপির বর্ণাঢ্য আয়োজন


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২৬ দুপুর ৩:২১
গোপালগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) দুপুরে শহরের শিশু পার্ক চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন। পরে শিশু পার্কের সামনে আয়োজিত পথসভায় বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির পথ সুগম হয়েছে। তিনি আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, সাবেক আহ্বায়ক সিকদার শহিদুল ইসলাম লেনিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পথসভা শেষে নেতাকর্মীরা গণতন্ত্র, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

ধুনটে ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার

শালিখায় ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা

রামুতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান: ড্রেজার মেশিন ও পাইপ জব্দ

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত