পটিয়ায় ১১ দলীয় ঐক্যের কর্মসূচি, জুলাই সনদ বাস্তবায়নের দাবি
জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামের পটিয়ায় ১১ দলীয় ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার দুপুরে ইন্দ্রপুল এলাকার বাইতুশ শরফ মাদ্রাসা গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেট এলাকায় জামায়াতের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য জাফর সাদেক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক।
উপজেলা জামায়াতের আমির জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক পৌর জামায়াতের আমির সেলিম উদ্দীন, উপজেলা জামায়াতের সাবেক আমির শেখ মোহাম্মদ আবু নাছের, পৌর জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, জামায়াত নেতা আবুল কালাম, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, দেলোয়ার হোসেন, শেখ ওমর ফারুক, অ্যাডভোকেট বোরহান উদ্দীন, ফখরুল আজিম, পটিয়া শহর শিবিরের সাবেক সভাপতি মাহবুব উল্লাহ ও সেক্রেটারি সাজ্জাদ চৌধুরীসহ স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে জাফর সাদেক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব জনগণ মেনে নেবে না। শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকারকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না এবং এ ধরনের কোনো অপচেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে তা প্রতিহত করা হবে।
এমএসএম / এমএসএম
ধুনটে ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার
শালিখায় ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা
রামুতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান: ড্রেজার মেশিন ও পাইপ জব্দ
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান