শেরপুরে জুলাই অভ্যুত্থান দিবস পালিত
শেরপুরে দুই দিন যাবত টানা বর্ষণ শুরু হয়েছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে যথাযোগ্য মর্যাদার সঙ্গে শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ৫ আগস্ট বুধবার সকালে শেরপুর শহরের মাধবপুর এলাকায় অবস্থিত শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপনসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
রামুতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান: ড্রেজার মেশিন ও পাইপ জব্দ
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
Link Copied