গরু চুরির অভিযোগে আটক ইউপি সদস্য ডাবলু, পরে বিএনপি এমপির গাড়িবহর হামলা মামলায় জেলহাজতে
গুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি ডাবলু প্রাং (৪৫)-কে বিএনপির বর্তমান সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগকালে তৎকালীন বিএনপির প্রার্থী, বর্তমান সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালে বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি চিকাশী ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি ডাবলু প্রাং।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গোজারিয়া গ্রামের মুরাগাছা এলাকায় গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন ইউপি সদস্য ডাবলু প্রাং। পরে গণপিটুনির পর স্থানীয়রা তাকে ধুনট থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে রাখে।
ডাবলু প্রাং ধুনট উপজেলার মোহনপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) তাকে বগুড়ার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ধুনট থানার এসআই নজরুল ইসলাম বলেন, বিএনপি এমপি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলার আসামি ডাবলু প্রাংকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ধুনটে ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার
শালিখায় ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা
রামুতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান: ড্রেজার মেশিন ও পাইপ জব্দ
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান