রাজারহাটে ৩ মেট্রিক টন ডিএপি সার উদ্ধার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৬০টি বস্তায় থাকা প্রায় ৩ মেট্রিক টন ডিএপি সার উদ্ধার করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পুলিশ। উদ্ধার করা সার বর্তমানে রাজারহাট থানার হেফাজতে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার ৪ আগস্ট সন্ধ্যায় রাজারহাট বাজারের খুচরা সার ব্যবসায়ী আনিছুর রহমানের দোকান থেকে তিনটি ভ্যানযোগে ৬০ বস্তা সার পশ্চিম চর বিদ্যানন্দ এলাকায় নেওয়া হচ্ছিল। পরে রাত আনুমানিক ১১টার দিকে তিস্তা নদীর কাছাকাছি এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় রাজারহাট থানা পুলিশ ভ্যানগুলো আটক করে। এ সময় ভ্যানে থাকা ৬০ বস্তা সার উদ্ধার করা হয়।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সার পরিবহনের বিষয়টি জানতে পেরে রাজারহাট থানা পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে তারা ঘটনাস্থলের দিকে যান। পরে তিস্তা নদীর কাছাকাছি এলাকায় ভ্যানগুলো আটক করে সারগুলো উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, রাতের আঁধারে এভাবে সার পরিবহনের কোনো আইনগত নিয়ম নেই। এছাড়া যেখান থেকে সারগুলো নেওয়া হচ্ছিল, ওই ব্যক্তি কৃষি অফিসের অনুমোদিত ডিলার নন বলেও জানান তিনি।
আটক ভ্যানচালক সোহেল বলেন, সার পরিবহনের জন্য তাদের ভাড়া করা হয়েছিল। এগুলো কার সার, সে বিষয়ে তারা জানেন না। তবে যে স্থান থেকে সারগুলো নেওয়া হয়েছিল, সেই জায়গাটি তারা চেনেন। ওই সূত্র ধরে রাজারহাট বাজারে এসে জানা যায়, সারগুলো খুচরা সার ব্যবসায়ী আনিছুর রহমানের।
এ বিষয়ে খুচরা সার ব্যবসায়ী আনিছুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন,উদ্ধার করা সারগুলো বর্তমানে রাজারহাট থানার হেফাজতে রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
ধুনটে ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার
শালিখায় ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা
রামুতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান: ড্রেজার মেশিন ও পাইপ জব্দ
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান