ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৫-৮-২০২৬ দুপুর ৩:৩১

যশোরের কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় ব্যাসডাঙ্গা খাল খনন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রোববার প্রকল্প কমিটির সদস্যরা যশোর জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, চলতি অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় কেশবপুর সদর ইউনিয়নের ব্যাসডাঙ্গা খাল খননের জন্য ৭৭ লাখ ২১ হাজার ১১ টাকা বরাদ্দ দেওয়া হয়। যার প্রকল্প চেয়ারম্যান করা হয় ৬ নম্বর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর থানা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদিকা নাজমা খাতুনকে। গত ২১ মে হতে খাল খনন কাজ শুরু করে ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা।

কিন্তু প্রকল্প চেয়ারম্যান নাজমা খাতুন এবং উপজেলা বিএনপির সহসভাপতি ইউপি চেয়ারম্যান, আলাউদ্দীন আলার সহযোগিতার যেনতেনভাবে খাল খননের কাজ করেছেন। ইতোমধ্যে ২২ লাখ ৭২ হাজার ৪৪৩ টাকা উত্তোলন করেন। এরমধ্যে ভেকু ড্রাইভার জয়নাল গাজীকে ৪ লাখ ৯০ হাজার টাকা এবং শ্রমিকদের মজুরি বাবদ আড়াই লাখ টাকা কাজের বিল দিয়েছেন। অবশিষ্ট টাকা প্রকল্প চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন। এই নিয়ে প্রকল্প চেয়ারম্যান এবং কমিটির অন্য সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা, একপর্যায়ে প্রকল্পের কাজ শেষ না করে, বরাদ্দ করা অর্থের মধ্যে ৫৪ লাখ ৪৮ হাজার ৫৬৮ টাকা ইতোমধ্যে ফেরত দেওয়া হয়েছে বলে প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়। প্রকল্প কমিটির সদস্য আজিজুর রহমান আজিজ, মাস্টার রেজাউদ্দোলা নিজাম এবং বাবর আলি সাংবাদিকদের জানান, ব্যাসডাঙ্গা খাল খননের নামে প্রায় ২৩ লাখ টাকা উত্তোলন করে প্রকল্প চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা ভেকুর চালককে ৪ লাখ ৯০ হাজার টাকা এবং শ্রমিকদের তিন থেকে চার লাখ টাকা কাজের বিল পরিশোধ করেছে। তারা সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে বাকি টাকা দুজনে ভাগ করে নিয়েছেন। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে।

ব্যাসডাঙ্গা গ্রামের বেকু চালক রমজান গাজী জানান, খাল খননের জন্য তাঁর সঙ্গে ৬ লাখ ৫১ হাজার টাকার চুক্তি হলেও তিনি পেয়েছেন মাত্র ৪ লাখ ৯০ হাজার টাকা। বাকি টাকা চাইলে বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে।

অভিযোগ অস্বীকার করে প্রকল্পের সভাপতি নাজমা খাতুন বলেন, 'প্রকল্প অনুযায়ী খাল খননের কাজ সম্পন্ন করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক হোসেন বলেন, প্রকল্প অনুযায়ী খাল খনন করা হয়েছে। এছাড়া খালে অতিরিক্ত পানি থাকায়, অবশিষ্ট খাল খনন করা যায়নি। 

উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, ব্যাসডাঙ্গা খাল খননের ব্যাপারে কমিটির সদস্যরা অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া