রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বারইভাগ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ নজরুল ইসলামের নামে একটি সড়কের উদ্বোধন করা হয়েছে।
ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার (৫ আগস্ট) সকালে সড়কটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।
শহীদ নজরুল ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে ঢাকায় গেলে দুর্বৃত্তদের হামলায় নিহত হন। তাঁর স্মৃতিকে সংরক্ষণ এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই সড়কটির নামকরণ ও উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শামসুল ইসলাম, ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আকবর খান স্বপন, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মুনজুরুল হাসান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ নজরুল ইসলামের আত্মত্যাগ জাতি স্মরণ রাখবে। তাঁর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রধান অতিথি ফিতা কেটে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার