ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৫-৮-২০২৬ দুপুর ৩:৩৬

প্রতিবেশী চাচার ওপর বিশ্বাস রেখে ব্যাংক থেকে ঋণ তুলে টাকা ধার দিয়ে এখন চরম বিপাকে পড়েছেন রাজিব হোসেন নামের এক ব্যবসায়ী। নির্ধারিত সময়ে পাওনা টাকা ফেরত চাইলে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ ও নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে তাকে। পাওনা টাকা দ্রুত ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

​বুধবার (৫ই আগস্ট) দুপুরে গাজীপুরের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
​
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী রাজিব হোসেন জানান, সুসম্পর্কের জেরে প্রতিবেশী চাচা আমির হোসেনের জরুরি প্রয়োজনে তিনি ব্যাংক থেকে লোন তুলে মোটা অংকের টাকা ধার দেন। তবে টাকা পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে গেলেও তা ফেরত দিতে টালবাহানা শুরু করেন আমির হোসেন।

​পরবর্তীতে বিভিন্ন সময়ে পাওনা টাকা ফেরত চাইতে গেলে আমির হোসেন, টাকা না দিয়ে রাজিব হোসেনের ওপর ক্ষিপ্ত হন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ব্যাংক লোনের কিস্তি পরিশোধের চাপ ও পাওনা টাকা উদ্ধার করতে না পেরে ব্যবসায়ী রাজিব হোসেন এখন দিশেহারা হয়ে পড়েছেন।

​ভুক্তভোগী ব্যবসায়ী রাজিব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন,আমি বিশ্বাসের জায়গা থেকে এবং মানবিক কারণে ব্যাংক থেকে লোন তুলে তাকে টাকাটা দিয়েছিলাম। এখন লোনের কিস্তির জন্য ব্যাংকের চাপ সামলাতে হচ্ছে আমাকে, অথচ টাকা ফেরত চাইতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলাম। কিন্তু আইনিভাবে কাঙ্ক্ষিত কোনো সহযোগিতা পাইনি। তাই বাধ্য হয়েই আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।
​
​সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী রাজিব হোসেন তাঁর ধারের টাকা দ্রুত ফেরত পেতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সুশীল সমাজের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। এসময় সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক