ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২৬ দুপুর ৩:৩৬

যথাযোগ্য মর্যাদা, উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হচ্ছে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। ২০২৪ সালের এই ঐতিহাসিক দিনে ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছিল। আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) দিবসটি স্মরণে সরকার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং এটি রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরের খাদ্য (ফুড) অফিস মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত কার্যালয়ের প্রধানগণ এবং প্রতিনিধিবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

আজ বুধবার সকাল ১০ টার সময় জেলা শহরের জুলাই শহীদ স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ সরকারি—বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জুলাই শহীদ আন্দোলনে আত্মদানকারী শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ তারেকের বাবা মোঃ আশহাদুল ইসলাম, শহীদ মতিউরের পরিবারের সদস্য সুলতানা রাজিয়া, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি মোঃ হারুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা জামাতের নায়েবে আমির মোখলেসুর রহমান, জুলাইযোদ্ধা ও বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রাহিম, জুলাইযোদ্ধা মোনতাসির বিশ^াস, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি ইউসুফসহ অন্যরা।

আলোচনা শেষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পরে জুলাই শহীদদের কবর জিয়ারত করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার