জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন
ভোলার মনপুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহাবুবুল আলম শাহীন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালাউদ্দিন আহমেদ প্রিন্স এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিমুল ইহসান জসিম।
বক্তারা তাঁদের বক্তব্যে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’-এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সামাজিক সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জুলাইয়ের চেতনাকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুবায়ের হাসান রাজিব চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে দেশ ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ