নালিতাবাড়ীতে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা
শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আন্দোলনকারী জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নালিতাবাড়ী পৌর শহরের শহিদ মুক্তিযোদ্ধা মঞ্চে এক ভাবগম্ভীর পরিবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব নগদ অর্থ ও সম্মাননা স্মারক বিতরণ করেন। অনুষ্ঠানটি আয়োজন করে নালিতাবাড়ী উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ স্মরণ করে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ানের সভাপতিত্বে ও শ্রমিকদলে সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জিন্নাহ, ইঞ্জিনিয়ার এমএ রায়হান, কলসপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান তারা, ওজায়েজ মোহাম্মদ কালিমুল্লাহ টুকন, মিজানুর রহমান, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামসহ উপজেলা বিএনপি ও স্থানীয় অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বীর যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক এবং এমপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীর দেওয়া নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এর আগে জুলাই শহিদদের স্মরণে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশাল র্যালি বের হরা হয়।
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত