শরণখোলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, সংবর্ধনা, বিক্ষোভ মিছিল ও দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। শরণখোলা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অর্থিতা হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির, সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং জুলাই যোদ্ধার বাবা আলতাফ জোমাদ্দার। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই যোদ্ধাদের ১১টি পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে এদিন সকাল ১০টায় শরণখোলায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রায়েন্দা পাঁচ রাস্তার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি রায়েন্দা বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে শরণখোলা প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন এখন সময়ের দাবি। স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ ও আহত যোদ্ধাদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
দিবসটি উপলক্ষে উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি, ইসলামিক ফাউন্ডেশন শরণখোলার উদ্যোগে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত