ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৬-৮-২০২৬ দুপুর ১২:৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, ভূরুঙ্গামারীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের আমির মোঃ আনোয়ার হোসেন, উপজেলা এনসিপি সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল মনু, উপজেলা ইসলামী আন্দোলনের সদস্য সচিব মনিরুজ্জামান মনির,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব মোঃ মাইদুল ইসলাম,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব মাহফুজুর ইসলাম, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন এবং জুলাই যোদ্ধা নাহিদ হাসান লায়ন ও নাহিদ হাসান প্রিন্সসহ অন্যান্য অতিথিবৃন্দ। দিবসটি উপলক্ষে প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু সাজ্জাদ মোঃ সায়েম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, জুলাই যোদ্ধা ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, শাখাওয়াত হোসেন তৌহিদ, হাজী আব্দুস সালাম ও আমিনুর রহমান রূদয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি এস.এম. মহিবুল নঈম সিমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের প্রত্যয় ব্যক্ত করেন।

Aminur / Aminur

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার