এলএনজি সরবরাহ বাড়ছে, গ্যাস সংকটও কাটছে
টানা ১৫ দিনের ভোগান্তির পর সাগরে ভাসমান এলএনজি টার্মিনালের মেরামত সম্পন্ন হয়েছে। ফলে সোমবার রাত থেকে এলএনজি সরবরাহর ধীরে ধীরে বাড়ছে। সদ্য মেরামত হওয়া টার্মিনালটি থেকে বর্তমানে ২০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ হচ্ছে, সন্ধ্যা নাগাদ তার ৩০০ মিলিয়ন ঘন ফুড ছাড়িয়ে যাবে।
এলএনজি টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি আরপিজিসিএলের এলএনজি শাখার কর্মকর্তা প্রকৌশলী কে.এম. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা নাগাদ দুটি এলএনজি টার্মিনাল থেকে ৮০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ হবে।
গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জি এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনার পর দৈনিক সরবরাহ ৫০০ মিলিয়ন ঘন ফুটে নেমে এসেছিল। ফলে জাতীয় সঞ্চালন লাইনের সরবরাহ কমে ২১০০ মিলিয়ন ঘনফুটে নেমেছিল। গ্যাস সংকটের কারণে বাসা-বাড়ি, যানবাহন, শিল্প কারখানা সর্বত্র অচল অবস্থা সৃষ্টি হয়েছিল।
আরপিজিসিএলের কর্মকর্তারা জানান, আগামী ১৫ আগস্ট পর্যন্ত সরবরাহ লাইনে এলএনজি কার্গোর কোনো সংকট নেই। ফলে নতুন করে গ্যাস সংকট শুরু হওয়ার কোনো আশঙ্কা নেই। এদিকে এলএনজি সরবরাহ বৃদ্ধির পর জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ বেড়ে ২৪০০ মিলিয়ন ঘনফুট অতিক্রম করেছে বলে পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছে। দেশের দৈনিক চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুট, এলএনজি সরবরাহ ব্যবস্থা সচল হওয়ার পরেও আরও এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট থেকে যাচ্ছে। এফএসআরইউ বন্ধের পর শিল্প কারখানার উৎপাদন মারাত্মকভাবে ধস নেমেছে। গ্যাস সংকটের পাশাপাশি বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে তারা। বেশির ভাগ প্রতিষ্ঠান পরিসর ছোট করে আংশিক উৎপাদন চালিয়ে যাচ্ছে। গাজীপুর এলাকায় বিপুলসংখ্যক শিল্পকারখানা ৫ আগস্ট সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪দিন ছুটি ঘোষণা করেছে বলে জানা গেছে। এতে উৎপাদন ও সরবরাহ চেইনে মারাত্মক প্রভাব পড়লেও গ্যাস ও বিদ্যুৎ না থাকায় বাধ্য হয়ে ছুটি ঘোষণা বলে জানিয়েছেন শিল্প মালিকেরা।
এক সময়ে দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে দৈনিক ২৮০০ মিলিয়নের মতো গ্যাস উৎপাদিত হলেও এখন ১৬৩৮ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। মজুত কমে যাওয়ায় প্রতিনিয়ত কমে আসছে উৎপাদন। ঘাটতি সামাল দিতে ২০১৮ সালে এলএনজি আমদানি শুরু করা হয়। এ জন্য দু’টি এফএসআরইউ স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সর্বোচ্চ ১১শ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব। একটি বন্ধ থাকায় প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট কমে গেছে।
Aminur / Aminur
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার
জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন
টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম
জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া সবজির বাজার
নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই