ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রাজারহাটে তিন সপ্তাহ ধরে বন্ধ মিড-ডে মিল কর্মসূচির বিস্কুট সরবরাহ


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৬ দুপুর ১:১৯

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত তিন সপ্তাহ ধরে মিড-ডে মিল কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য নির্ধারিত স্কুল ফিডিংয়ের বিস্কুট সরবরাহ বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষকরা। একই সঙ্গে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরাও। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ জুলাই থেকে উপজেলার কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাণ ডেইরী লিমিটেড বিস্কুট সরবরাহ করতে পারেনি। ফলে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বিস্কুট বিতরণ বন্ধ রয়েছে। এরই মধ্যে গত ৪ আগস্ট কয়েকটি বিদ্যালয়ে বিস্কুটের পরিবর্তে শিক্ষার্থীদের একটি করে কলা বিতরণ করা হয়েছে।
গাবুর হেলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, স্কুল ফিডিং কর্মসূচির সবচেয়ে আকর্ষণীয় অংশই হলো বিস্কুট। দীর্ঘদিন সরবরাহ বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রভাব পড়ছে। অভিভাবকদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, অথচ আমরা নিজেরাও সুনির্দিষ্ট কারণ জানি না।
পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জাহান ইমু জানায়, গত সপ্তাহে আমরা বিস্কুট পাইনি। স্যার বলেছেন পরে আসবে, কিন্তু এখনও পাইনি। শুধু কলা দেওয়া হয়েছে।
একই বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক এনামুল হক সরকার বলেন, আমার ছেলে প্রথম শ্রেণিতে পড়ে। কয়েকদিন ধরেই বিস্কুট পাচ্ছে না। শিশুদের পুষ্টি নিশ্চিত করা ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর জন্য সরকারের এই উদ্যোগ নিয়মিত বাস্তবায়ন না হলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।
রাজারহাট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃদয় কৃষ্ণ বর্মণ জানান,গত ২৮ জুলাই থেকে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিস্কুট সরবরাহ বন্ধ রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের জানিয়েছে, টেন্ডার-সংক্রান্ত জটিলতার কারণে সাময়িকভাবে বিস্কুট সরবরাহ বন্ধ রয়েছে।
অন্যদিকে প্রাণ ডেইরী লিমিটেডের স্থানীয় প্রতিনিধি আকাঈদ হোসেন বলেন, “গ্যাস সংকটের কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবার উৎপাদন শুরু হবে এবং বিস্কুট সরবরাহও পুনরায় চালু করা হবে।
তবে ঠিক কবে থেকে সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কেউ নির্দিষ্ট সময় জানাতে পারেননি। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে।

Aminur / Aminur

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার