ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বরগুনায় দুই ভাইয়ের সংঘর্ষের জামাই খুন


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৬ দুপুর ১:৩৮

বরগুনায় সদর উপজেলার ৭ নং ঢনুয়া ইউনিয়নে পোটকাখালী গ্রামে দুই ভাইয়ের পারিবারিক দ্বন্দ্বের জেরে মোঃ শহিদুল মোল্লার জামাই মোঃ ফোরকান (৩০) নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়াও নিহত ফোরকানের স্ত্রী জান্নাতিসহ ৫ জন আহত হয়েছেন। বর্তমানে তারা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত ফোরকান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বেতবুনিয়া এলাকার শানু হাওলাদারের ছেলে। 

বুধবার (০৫ আগস্ট) রাতে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একইদিন সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ফোরকানের স্বজন সূত্রে জানা যায়, বিগত প্রায় পাঁচ মাস আগে পোটকাখালী এলাকার বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম মোল্লার একটি ছাগল অন্য ভাইয়ের জমিতে যাওয়াকে কেন্দ্র করে ভাই জুয়েল মোল্লা ও নাসির মোল্লার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। এ ঘটনায় তাদের নিজেদের মধ্যে বেশ কয়েকবার হামলার ঘটনাও ঘটে। এছাড়াও উভয় পক্ষই বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলাও দায়ের করেন।

সবশেষ গত তিনদিন আগে আবারও ভাইদের হামলার শিকার হয়ে আহত অবস্থায় শহিদুল ইসলাম মোল্লা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে মেয়ের জামাই ফোরকান আহত শ্বশুরকে হাসপাতালে দেখে শ্বশুর বাড়িতে যান। পরে আজ সকালে ফোরকান ও তার স্ত্রীসহ ওই পরিবারের কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করেন চাচা শ্বশুর জুয়েল মোল্লা ও নাসির মোল্লাসহ তাদের স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ফোরকানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে ফোরকানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা প্রেরণ করলে, যাওয়ার পথেই ফোরকানের মৃত্যু হয়।  

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়াঝাটি এবং মারামারি ঘটনা ঘটতো। গত দুইদিন আগেও তাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে  এবং থানায় একটি মামলাও হয়েছে। আজ সকালে আবারও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পুলিশ  হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের মধ্যে ফোরকান নামের এক জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার