ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কামারখালীতে জাঁকজমকপূর্ণ ফুটবল খেলার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসির


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৬-৮-২০২৬ দুপুর ২:১৪
ফরিদপুরের মধুখালীতে ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উজ্জল স্মৃতি সংসদ এর আয়োজনে মরহুম ইউসুফ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। 
 
৫ আগস্ট বুধবার বিকাল তিন ঘটিকার সময় জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই জনপদের কৃতি সন্তান, ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তিনি এই খেলার উদ্বোধন করেন। সংগঠনের প্রধান উপদেষ্টা ও কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,সহ আরো অনেকে। অনুষ্ঠানে ধারাভাষ্য ছিলেন মোঃ দেলোয়ার হোসেন দিলু, এছাড়া খেলার সার্বিক পরিচালনা ও সহযোগিতা করেন, মুজিব হোসেন চৌধুরী তুরান ,মোঃ নুরুজ্জামান লিটন মোঃ আব্দুল মতিন , মোঃ ওমর শেখ , টিটো , মামুন, রেজাউল, কাজল , ইমন চৌধুরী, তাছিন চৌধুরী , নিশান, হীরক সহ অন্যান্যরা। 

এমএসএম / এমএসএম

বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার

চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা